IQNA

১৫ই শাবান উপলক্ষে থাইল্যান্ডের "বেলায়েত" হুসাইনিয়াতে মাহফিল + ছবি

1:07 - May 04, 2018
সংবাদ: 2605679
১৫ই শাবান উপলক্ষে থাইল্যান্ডের
আন্তর্জাতিক ডেস্ক: ১৫ই শাবান তথা ইমাম মাহদী (আ. ফা.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে থাইল্যান্ডে অবস্থিত ইরানী কালচারাল অ্যাটাশের পক্ষ থেকে 'বেলায়েত" হুসাইনিয়াতে বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ই শাবান উপলক্ষে থাইল্যান্ডের


বার্তা সংস্থা ইকনা: ইরানী কালচারাল অ্যাটাশের পক্ষ থেকে 'বেলায়েত" হুসাইনিয়াতে হযরত ওলীয়ে আসর (আ. ফা.)এর পবিত্র জন্মবার্ষিকী এবং শিক্ষক দিবস উপলক্ষে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে থাইল্যান্ডে ইরানের রাষ্ট্রদূত মোহসেন মুহাম্মাদী, বেলায়েত স্কুল এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের পারিবারবর্গ এবং সেদেশে বসবাসরত ইরানী নাগরিকগণ উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। অতঃপর আহলে বায়েতের শানে ইসলামিক সঙ্গীত পরিবেষণ করা হয়।
অনুষ্ঠানের শেষ প্রান্তে ইরানী সাংস্কৃতিক উপদেষ্টা মুহাম্মাদ রেজা জিনালী ইমাম মাহদীর জীবনীর আলোকে মুল্যবান বক্তৃতা পেশ করেন।
iqna

 ১৫ই শাবান উপলক্ষে থাইল্যান্ডের ১৫ই শাবান উপলক্ষে থাইল্যান্ডের

captcha