আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহহেদি কেরমানি বলেছেন, আমেরিকা ও তার মিত্রদের জানা উচিত সত্যপন্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়ার পরিণতি ভালো হবে না। তাদেরকে চপেটাঘাত করা হবে। আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।

বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ কেরমানি বলেন, মার্কিন হুমকি ও আঞ্চলিক দেশগুলোর ষড়যন্ত্রের কারণে ইরানে অস্থিরতা সৃষ্টি হবে না। কারণ ইরানিরা জানে যুদ্ধ হলে শত্রুরা পরাজিত ও ধ্বংস হবে।
আজকের জুমার নামাজের খতিব বলেন, আমেরিকা এখন ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবের পাশাপাশি ইউরোপকেও ইরানের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করছে। তবে শক্তিধর ইরান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে।
তিনি বলেন, ইসলাম ধর্মের অবস্থান হচ্ছে কুফরি শক্তির বিরুদ্ধে। ইসলামের ঝান্ডাধারী হতে পেরে ইরান গর্ববোধ করে। পার্সটুডে
iqna