আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মিলনায়তনে ৬০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার তৃতীয় দিনের অনুষ্ঠান গতরাতে অনুষ্ঠিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনা: গতরাতে ইরানের প্রতিনিধি মোখতার দেহকান সূরা নিসার ৫৯ থেকে ৬৬ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছেন। আগামীকাল রাতে স্থানীয় সময় ২২টায় সেদেশের রাজা সুলতান মুহাম্মাদের উপস্থিতিতে উক্ত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। iqna