ইমাম সাজ্জাদ (আ.) থেকে বর্ণিত হয়েছে যে, শাবান এমনই ফজিলতপূর্ণ মাস; যে মাসে আল্লাহ তায়ালা স্বীয় রহমত ও বরকতের মাধ্যমে বান্দাদের সমস্ত চাহিদা পূরণ করেন। আর যে ব্যক্তি এ মাসে প্রবেশ করবে, সে আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত হবে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: শাবান মাসের ফজিলত ও শ্রেষ্ঠত্ব যদি বুঝতে হয়, তাহলে সালাওয়াতে শাবানিয়্যাহ নামক দরুদ পাঠ করলে এ বিষয় আমাদের নিকট অত্যন্ত সুস্পষ্ট হয়ে যাবে। শাবান মাসের ফজিলত সম্পর্কে এ দরুদটি সরাসরি ইমাম সাজ্জাদ (আ.) থেকে বর্ণিত হয়েছে। সালওয়াতে শাবানিয়্যাহ'র একাংশে উল্লেখ করা হয়েছে,
اَللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ، الطَّیِّبین الْأَبْرارِ الْأَخْیارِ، الَّذینَ اَوْجَبْتَ حُقُوقَهُمْ، وَفَرَضْتَ طاعَتَهُمْ وَوِلایَتَهُمْ،
অর্থাৎ হে আল্লাহ মুহাম্মাদ ও মুহাম্মাদের বংশধরের উপর শান্তি বর্ষণ কর। তারা পবিত্রদের মধ্যে পবিত্রতম। তাদের হক মান্য করতে আপনি বাধ্যতামূলক করেছেন। আর তাদের বেলায়েত ও নেতৃত্বের প্রতি আনুগত্যকে আমাদের উপর আবশ্যক করেছেন।
পবিত্র শাবান মাসের ফজিলত সম্পর্কে সালওয়াতে শাবানিয়্যাহ'তে উল্লেখ করা হয়েছে,
وَ هذا شَهْرُ نَبِیِّکَ سَیِّدِ رُسُلِکَ، شَعْبانُ الَّذى حَفَفْتَهُ مِنْکَ بِالرَّحْمَةِ وَالرِّضْوانِ،
অর্থাৎ হে আল্লাহ! এ মাসটি আপনার প্রেরিত সর্বশ্রেষ্ঠ রাসূলের মাস। যে শাবান মাস নামে প্রসিদ্ধ; যে মাসে রহমত ও অনুগ্রহে পরিপূর্ণ।
স্বয়ং রাসূল (সা.) বলেছেন যে, শাবান মাস হল আমার মাস। তিনি বছরের অন্য কোন মাস সম্পর্কে এমন মন্তব্য করেন নি। সুতরাং এ মাসটি অন্যান্য মাস অপেক্ষা বিশেষ ফজিলতের অধিকারী।