আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনের প্রতিবাদে আল-কায়েদার নেতা ইমান আল জাওয়াহিরি আমেরিকাকে জেনারেল জিহাদের হুমকি দিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আল-কায়েদা নেতা ইমান আল জাওয়াহিরি ঘোষণা করেছে: ট্রাম্পের এই সিদ্ধান্ত প্রমাণ করেছে যে, তিনি ফিলিস্তিনিদের কোন সাহায্য করেনি।
জাওয়াহিরি ফিলিস্তিনি স্বশাসিত কর্তৃপক্ষের সমালোচনা করে "মুসলমানদের ভূমির অংশ তেল আভিভ" শিরোনামে ৫ মিনিটের ভিডিওতে বলেছে, স্বশাসিত হুকুমত ফিলিস্তিনকে বিক্রি করে দিয়েছে। সকলের জেনে রাখা উচিত আমেরিকা মুসলমানদের প্রধান শত্রু।
উল্লেখ্য, গতকাল জেরুজালেমে মার্কিন দূতাবাসের উদ্বোধন হয়েছে। এর প্রতিবাদে বিশ্বের মুসলমানেরা তীব্র নিন্দা জানিয়েছে।
iqna