IQNA

14:52 - May 17, 2018
সংবাদ: 2605773

ইন্দোনেশিয়ায় তলোয়ার হামলার দায় স্বীকার করল দায়েশ

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার সুমাত্রায় তলোয়ার নিয়ে পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলা চালাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছেন চার হামলাকারী। এসময় একজন পুলিশ কর্মকর্তা হামলাকারীদের হাতে নিহত ও ৩ জন আহত হয়েছেন। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।

ইন্দোনেশিয়ায় তলোয়ার হামলার দায় স্বীকার করল দায়েশ



বার্তা সংস্থা ইকনা: পুলিশ স্টেশনে হামলার দায়ভার তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস গ্রহণ করেছে। বুধবার দেশটির পুলিশ হেডকোয়ার্টারে গাড়ি নিয়ে ঢুকে সন্ত্রাসীরা তলোয়ার নিয়ে আক্রমণ চালায়।
এর আগে বেশ কয়েকটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটে ইন্দোনেশিয়ায়। স্থানীয় আইএস কেন্দ্রিক দল জেম্মা আনসারুত দৌলাহকে (জেএডি) এই আক্রমণের জন্য দায়ী করেছে পুলিশ।
ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমপ্রধান দেশ। ২০০২ সালের বালিতে বোমা হামলার পরে দীর্ঘসময় সন্ত্রাসবিরোধী কঠোর ব্যবস্থার জন্য সবার কাছে প্রশংসিত হয়। তারা গ্রেপ্তার ও হত্যার মধ্যে সমন্বয় আনতে সক্ষম হয়। তারা মুক্ত হওয়া সন্ত্রাসীদের প্রতি তাদের মনোভাব পরিবর্তনেও বেশ সক্ষম হয়।
কিন্তু দেশটি এখন নতুন হুমকির মুখোমুখি, সিরিয়ায় যুদ্ধ শেষে ফেরা আইএস যোদ্ধাদের নিয়ে।
গত চারদিন ধরেই সহিংসতার মধ্যে আছে ইন্দোনেশিয়া। গত রোববার এক দম্পতি ও তাদের চার সন্তান নিয়ে তিনটি চার্চে আত্মঘাতী হামলা চালায়। তাতে ১৮ জন মারা যায়, আহত হয় ৪০ জন।
পশ্চিম জাভার সিয়ানজুরের রবিবার চারজন সন্দেহভাজন (জেএডি) সদস্যকে হত্যা করে পুলিশ, আটক করে দুজনকে।
সোমবার পাঁচ সদস্যের একটি পরিবার পুলিশ স্টেশনে আক্রমণ চালায়। প্রতি আক্রমণে চারজন নিহত হয়, তবে আট বছর বয়সী একটি মেয়ে বেঁচে যায়।
উল্লেখ্য, ২০০২ সালের পরে সন্ত্রাসবিরোধী অভিযানে বেশ প্রশংসিতই ছিলো ইন্দোনেশিয়া। সেটা তারা ধরেও রেখেছিল বেশ কয়েকবছর। কিন্তু সম্প্রতি আবার রক্তাক্ত হয়ে উঠছে ইন্দোনেশিয়া।
iqna

 

captcha