আমরা যদি চাই এই মাসে মহান আল্লাহ ও ইমাম মাহদী আমাদের উপর রাজি ও সন্তুষ্ট থাকবেন এবং আমাদের জন্য রহমতের দরজা খুলে যাবে তাহলে অবশ্যই আমাদেরকে প্রত্যহ দোয়া ইফতেতাহ পাঠ করতে হবে। কেননা ফেরেশতাগণ এই দোয়াটি শ্রবণ করেন।

বার্তা সংস্থা ইকনা: দোয়া ইফতেতাহ ইমাম মাহদী(আ.) থেকে বর্ণিত হয়েছে এবং তার দ্বিতীয় নায়েব মুহাম্মাদ ইবনে ওসমান আমরি আমাদেরকে কাছে দোয়াটি পৌঁছে দিয়েছেন।
ইমাম মাহদী নিজেই বলেছেন: তোমরা প্রতি রাতে এই দোয়াটি পাঠ করবে, তাহলে ফেরেশতাগণ তোমাদের জন্য মাগফিরাত কামনা করবেন। আর এই নির্দেশ থেকেই এই দোয়ার গুরুত্ব উপলব্ধি করা সম্ভব।
যদিও আমাদের কাজের গুরুত্ব খুব কম। কিন্তু এই দোয়াটি যেহেতু ইমাম জামানার পক্ষ থেকে বর্ণিত হয়েছে সুতরাং আমাদেরকে বেশী করে এই দোয়াটি পাঠ করতে হবে যার ফলে ইমাম মাহদী এবং মহান আল্লাহ আমাদের উপর খুশি হবেন এবং আমাদের উপর রহমত নাযিল করবেন।
সুতরাং ইমাম মাহদীর অন্তর্ধানের যুগে এই দোয়াটি মু’মিনের অস্ত্র হিসাবে কাজ করতে পারে যার ফলে আমরা ইমাম মাহদীর সন্তুষ্টি অর্জন করতে পারব।