IQNA

23:42 - May 31, 2018
সংবাদ: 2605883

দুবাই কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতার ষষ্ঠ দিনে ৭ দেশের প্রতিনিধির অংশগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক ডেস্ক: দুবাই কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতার ষষ্ঠ দিনে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, মোজাম্বিক, পানামা, ঘানা, রুয়ান্ডা এবং মরক্কো থেকে দুই জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

দুবাই কুরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতার ষষ্ঠ দিনে ৭ দেশের প্রতিনিধির অংশগ্রহণ


বার্তা সংস্থা ইকনা: দুবাই কুরআন অ্যাওয়ার্ড ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ষষ্ঠ দিনের অনুষ্ঠান দুবাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান ইবরাহিম বুমালহা উপস্থিত ছিলেন।
শ্রীলঙ্কার মোহাম্মদ মোহাম্মদ হানিফাহ, মরক্কোর জুবায়ের আল-গুযি, মরক্কোর খালেদ আবদুল নাসের মোউলিন আহমেদ, মালয়েশিয়ার মোহাম্মদ আমির আকমাল বিন খায়রুল আনওয়ার, মোজাম্বিকের মনির সাঈদ, পানামার মাসিহ উল্লাহ বাদাত রাওয়াত, ঘানার সুলাইমান ইউসুফ এবং রুয়ান্ডার ঈসা তিশবি একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করেছেন।
উল্লেখ চলতি বছরে দুবাই কুরআন অ্যাওয়ার্ড ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১০৪টি দেশ অংশগ্রহণ করেছে। উক্ত প্রতিযোগিতা ৬ষ্ঠ রমজানে দুবাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে শুর হয়েছে এবং একাধারে ১৯শে রমজান পর্যন্ত অব্যাহত থাকবে।
উক্ত প্রতিযোগিতা শুধুমাত্র কুরআন হেফজ বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে মুহাম্মাদ রেজা জাহেদী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
iqna

 

captcha