IQNA

উপদেশ ও নসিহত মানুষের অন্তরকে জাগ্রত করে: গবেষক

23:52 - June 02, 2018
সংবাদ: 2605897
মানুষ জীবন চলার পথে মহামানবদের উপদেশ ও নসিহতের প্রয়োজন অনুভব করে। কেননা মহামানকদের উপদেশাবলীর মধ্যে রয়েছে দিকনির্দেশনা ও চলার পাথেয়। শুধু তাই নয় উপদেশ ও নসিহত মানুষের অন্তরকে জাগ্রত করে।

 

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট আলেম ও ইসলামি গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন গোলাম রেজা কাসেমিয়ান মাহে রমজান উপলক্ষে আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: ইসলামে উপদেশ ও নসিহতের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। আমরা ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাব যে, রাসূলের (সা.) যুগে অনেক সাহাবিরা তার নিকট এসে উপদেশ ও নসিহতের অনুরোধ করতেন; যাতে তারা বিচ্যুত ও পথহারা হয়ে না যায়। এমনকি রাসূলের (সা.) ওফাতের পর তারই স্থলাভিষিক্তগণ তথা আহলে বাইতও (আ.) মানুষকে সব সময় উপদেশ ও দিকনির্দেশনা দান করতেন। যদি এ উপদেশ ও নসিহতের ধারা অব্যাহত না থাকত তবে তদানিন্তন জাহিলে যুগে মানুষ অন্ধকারের অতল গহবরে নিমজ্জিত হত।

তিনি আরও বলেন: অনেক সময় দেখা যায় একজন পাপী ও অন্যায়কারী ব্যক্তি কোন নেক ও আল্লাহর ওলীর প্রদত্ত নসিহতের কারণে পাপকর্ম ত্যাগ করে ন্যায়ের পথে চলে আসে। এক্ষেত্রে প্রদত্ত নসিহত ঐ ব্যক্তিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। তবে আমাদের মনে রাখা প্রয়োজন যে, উপদেশ ও নসিহত শুধুমাত্র শ্রবণ করাই যথেষ্ট নয়, বরং সেগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করা জরুর। আর তখনই আমরা তা থেকে উপকৃত হতে পারব।

captcha