IQNA

22:19 - June 13, 2018
1
সংবাদ: 2605976

এক নির্ধারিত মেয়াদ পর্যন্ত বলতে কি বোঝানো হয়েছে?

সূরা হুৃদের ৮ নং আয়াতে বর্ণিত হয়েছে, আর যদি আমি এক নির্ধারিত মেয়াদ পর্যন্ত তাদের আযাব স্থগিত রাখি, তাহলে তারা নিশ্চয়ই বলবে কোন জিনিসে আযাব ঠেকিয়ে রাখছে? শুনে রাখ, যেদিন তাদের উপর আযাব এসে পড়বে, সেদিন কিন্তু তা ফিরে যাওয়ার নয়; তারা যে ব্যাপারে উপহাস করত তাই তাদেরকে ঘিরে ফেলবে।

এক নির্ধারিত মেয়াদ পর্যন্ত বলতে কি বোঝানো হয়েছে?

 

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, এই আয়াতে নির্ধারিত মেয়াদ বলতে নির্ধারিত জাতিকে বুঝানো হয়েছে। যার অর্থ হচ্ছে ইমাম মাহদীন ৩১৩ জন সৈনিক।

ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের পর তিনি যে বিশাল সেনাবাহিনী গড়ে তুলবেন, সে বাহিনীতে বিশ্বের সকল অঞ্চলের লোক সম্পৃক্ত থাকবেন। কিন্তু তারা কিভাবে ইমাম মাহদীর (সা.) সেনাবাহিনীতে যোগ দিবেন সে সম্পর্কে ইমাম বাকের (আ.) থেকে বর্ণিত একটি হাদীসে ইশারা করা হয়েছে।

কোন কোন হাদীসে বর্ণিত হয়েছে যারা ইমাম মাহদীর সেনাবাহিনীর সদস্য হওয়ার সৌভাগ্য অর্জন করবেন, তারা রাত্রে ঘুমানোর পর প্রত্যুষে নিজেদেরকে ইমামের সান্নিধ্যে পাবে; আবার কোন কোন হাদীসে উল্লেখ করা হয়েছে তারা সবাই আল্লাহর বিশেষ করুণায় তাইউল আরজ বা মুহূর্তেই বিশাল দূরত্ব অতিক্রম করে ইমামের সান্নিধ্যে পৌঁছাবে।

কিন্তু এ সম্পর্কে ইমামতিধারার ৫ম ইমাম হযরত ইমাম মুহাম্মাদ বাকের (আ.) থেকে বর্ণিত একটি হাদীসে উল্লেখ করা হয়েছে,

«و تسیرالیه - إی المهدی - شیعته من اطراف الارض تطوی لهم طیاّ، حتی یبایعوه»

অর্থাৎ (ইমাম মাহদীর আবির্ভাবের পর) তার সাথী ও অনুসারীরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তাইউল আরজ বা মুহূর্তেই বিশাল দূরত্ব অতিক্রম করে ইমামের সান্নিধ্যে পৌঁছাবে এবং তার নিকট বাইয়াত গ্রহণ করবে। (রওজাতুল ওয়ায়েজিন, ২য় খণ্ড, পৃ. ২৬৩)

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আজ্ঞাতনামা
0
0
তাইউল আরজের আমল কি।
অ্যাডমিন ইসলাম ধর্মের সকল রীতি-নিতি এবং ওয়াজিব ও মোস্তাহাব আমল পালন করলে তাইউল আরজ হাসিল করা সম্ভব। ইনশাল্লাহ
captcha