IQNA

23:42 - June 23, 2018
সংবাদ: 2606046
নাজরানে ঘটেছে;

ইয়েমেনি সেনাদের হামলায় সৌদি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের একটি সামরিক উৎস জানিয়েছে, ইয়েমেনের সামরিক অভিযানে সৌদি আরবের বেশ কয়েক জন সেনা সদস্য হতাহত হয়েছে।

ইয়েমেনি সেনাদের হামলায় সৌদি সেনা নিহত


বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনের একটি সামরিক উৎস ঘোষণা করেছে: সৌদি আরবের দক্ষিণে নাজরান অঞ্চলের একটি সামরিক ঘাটিতে ইয়েমেনের জনপ্রিয় স্বেচ্ছাসেবী কমিটি এবং সেনাবাহিনীদের সামরিক অভিযানে সৌদি আরবের বেশ কয়েক জন সেনা সদস্য হতাহত হয়েছে। এই অভিযানে ইয়েমেনী সেনারা অত্র ঘাটি থেকে গনিমত হিসেবে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে।
এছাড়াও নাজরানের আস-সাদিস ঘাটিতে হামলার ফলে সৌদির এক স্নাইপার নিহত হয় এবং সৌদির জাহকান পাহার, ক্রোস এবং জুবহ সামরিক ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনি সেনারা।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি সেনাবাহিনীর দুই সদস্য ইয়েমেনের তা'জ শহরের নিকট থেকে ধ্বংস করা হয়েছে।
iqna

 

captcha