IQNA

14:42 - June 24, 2018
সংবাদ: 2606048

ইরাকে দায়েশের নাম নিবন্ধনকারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি পুলিশ সেদেশের তাল'য়াফর শহরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নতুন সদস্যদের নাম নিবন্ধনকারীকে গ্রেফতার করেছে।

ইরাকে দায়েশের নাম নিবন্ধনকারী গ্রেফতার


বার্তা সংস্থা ইকনা: ইরাকের নেইনাওয়া প্রদেশের তাল'য়াফর শহরের ক্রাইম ফাইটিং অফিস ঘোষণা করেছে, শনিবার দায়েশের নতুন সদস্যদের নাম নিবন্ধনকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তার কাছে ২০১৫ সালে দায়েশে অংশগ্রহণকারী নামের তালিক পাওয়া গেছে।
ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সা'দ মো'ন বলেন: এই সন্ত্রাসী স্বীকারোক্তি দিয়ে বলেছে, সে দায়েশের "ইসলামী পুলিশ" হিসেবে কাজ করত। তার স্বীকারোক্তি অনুযায়ী দায়েশের আরও তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসকল সন্ত্রাসীদের তাল'য়াফর শহর থেকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, দায়েশের দখলকৃত অঞ্চলে ইরাকি নিরাপত্তা বাহিনীরা এই সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের গ্রেফতার করার জন্য ঘনঘন পরিদর্শন করছে।
iqna

 

captcha