IQNA

23:55 - July 03, 2018
সংবাদ: 2606127

আফগানিস্তানে দায়েশের ৬ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর এক অপারেশনে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ৬ সন্ত্রাসী নিহত হয়েছে।

চলতি বছর ইসরায়েলি হামলায় ২৫ ফিলিস্তিনি শিশু নিহত
বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের জাওযাজান প্রদেশের নিরাপত্তা পরিচালক "ফকির মোহাম্মদ জাওযাজানি" এ ব্যাপারে বলেছেন: জুযাজান প্রদেশে নিরাপত্তা বাহিনীর এক অপারেশনে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ৬ সন্ত্রাসী নিহত হয়েছে।
তিনি আরও বলেন: এই অপারেশনটি বেক কয়েক দিন পূর্বে শুরু করা হয়েছে। এতদিন সন্ত্রাসীদের ঘেরাও করে রাখা হয়েছিল।
আফগানিস্তানের উত্তরে জাওযাজান প্রদেশের কেন্দ্রীয় শহর শাবরগান। এই প্রদেশটি তুর্কমেনিস্তানের সীমান্তে অবস্থিত। জাওযাজান প্রদেশকে পূর্বে নাহিয়াহ ওসিয় বলা হত। জাওযাজান, সারেপুল এবং ফারইয়াব নিয়ে নাহিয়াহ ওসিয় গঠিত ছিল।
iqna

 

captcha