
বার্তা সংস্থা ইকনা: ইসলামিক সিনেমা ইন্টারন্যাশনাল ফেস্টিভালের আয়োজন কমিটি ঘোষণা করেছে, এই ফেস্টিভালে অংশগ্রহণ করার জন্য ৫৬টি দেশ থেকে প্রায় এক হাজারটি আহ্বান এসেছে।
ইসলামিক সিনেমা ইন্টারন্যাশনাল ফেস্টিভালের ৪র্থ সেপ্টেম্বর শুরু হবে এবং একাধারে ১০ম সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। ইসলামি বিশ্ব এবং রাশিয়ান স্ট্র্যাটেজিক ভিউ ক্লাবে অংশগ্রহণে এই ফেস্টিভালটি অনুষ্ঠিত হবে। এই বছরে ইসলামিক সিনেমা ইন্টারন্যাশনাল ফেস্টিভালে তাতারস্থানের ৩০টি চলচ্চিত্র, ডকুমেন্টারি এবং শর্ট ফিল্ম সম্প্রচারিত হবে।
এই ফেস্টিভালে মানবতা, ধর্ম ও সুন্নত, মানবতার শান্তি ও ধর্মীয় সহনশীলতাসহ বিভিন্ন বিষয়ের উপর নির্মিত ধর্মীয় চলচ্চিত্র নির্বাচন করে সম্প্রচার করা হবে।
উল্লেখ্য, ইসলামিক সিনেমা ইন্টারন্যাশনাল ফেস্টিভাল ২০০৫ সালে কাজানে শুরু হয়। উক্ত ফেস্টিভাল শুরু থেকে " The culture of dialogue in the dialogue of civilizations" শিরোনামে এই ফেস্টিভাল অনুষ্ঠিত হয়ে আসছে।
iqna