আন্তর্জাতিক ডেস্ক: হামবুর্গের মুসলিম কাউন্সিলের পক্ষ থেকে উক্ত শহরের ইয়ালদিয মসজিদে ১৫তম কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মুসলিম কাউন্সিলের পক্ষ থেকে ইয়ালদিয মসজিদে ১৫তম কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় বিভিন্ন মাজহাব ও দেশের মসজিদের প্রতিনিধিদের উপস্থিতিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছর এই প্রতিযোগিতা বয়সের (১০ থেকে ১৩ এবং ১৪ থেকে ১৭ বছর) দিক থেকে দুটি স্তরে ভাগ করে হামবুর্গরে যেকোনো একটি মসজিদে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা মোট দুটি বিভাগ তথা তিলাওয়াত ও হেফজ বিভাগে অনুষ্ঠিত হয়।
১৫তম কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে প্রথম থেকে তৃতীয় স্থানে উত্তীর্ণদের মাঝে মূল্যবান পুরস্কার অনুদান করা হয়েছে।