আন্তর্জাতিক ডেস্ক: মিশরের "জামিয়াতে আহলে আল-ক্বাজা" সংগঠন এক বর্ণাঢ্য অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে সেদেশের শিশু, কিশোর এবং যুবক হাফেজদের সম্মাননা প্রদর্শন করেছে।

বার্তা সংস্থা ইকনা: মিশরের আল-শারকিয়া প্রদেশের আল-ক্বাজা গ্রামের জুডিশিয়াল ইয়ুথ সেন্টার স্টেডিয়ামে এই সম্মাননা প্রদর্শনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে সাড়ে তিন বছর থেকে ত্রিশ বছরের ১০৫ জন হাফেজকে পুরস্কার, সার্টিফিকেট এবং সম্মাননা পদক অনুদান করা হয়।
সম্মাননা প্রদর্শনী অনুষ্ঠান মিশরের মুবাল্লিগগণ, ধর্মীয় পণ্ডিতগণ, মসজিদের পেশ ইমামগণ, আল-আজহারের আলেমগণ এবং দাতব্য প্রতিষ্ঠানের কর্মকর্তাগণসহ সহস্রাধিক স্থানীয় অধিবাসীগণ উপস্থিত ছিলেন।
iqna


