IQNA

21:41 - July 23, 2018
সংবাদ: 2606279

জার্মানের প্রিন্স এবং ইমাম হুসাইন (আ.)এর মাকতাল

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি জার্মানে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৪০ বছর পূর্বে জার্মানের এক প্রিন্স আশুরার ঘটনার প্রতি আকৃষ্ট ছিলেন।

জার্মানের প্রিন্স এবং ইমাম হুসাইন (আ.)এর মাকতাল



বার্তা সংস্থা ইকনা: গতবছর বার্লিনে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারে অনুষ্ঠিত এক প্রোগ্রামে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি কালচারাল কাউন্সিলারকে দুই গিগাবাইটের একটি মেমরিকার্ড উপহার দেয়।
মেমরিকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায় যে, মেমরিকার্ডের ভিতরে ২২৫ পাতার প্রাচীন একটি রিপোর্ট রয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ১৪০ বছরের আগে জার্মানের দক্ষিণাঞ্চলীয় এক প্রিন্স এটি অনুবাদ ও কয়েকটি সংস্করণ প্রকাশের নির্দেশ দিয়েছিলেন।
এই সংস্করণটি আবু মুখনাফের উদ্ধৃতি দিয়ে ইরানের মুসলিম ঐতিহাসিকবিদ এবং গবেষক "মোহাম্মদ বিন জারির তাবারী" লিখেছেন। এই সংস্কারটি জার্মানের প্রিন্সের ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। তবে কেউ এই অমূল্য সংস্কারের বিষয়টি জানত না।
অবশেষে এই সংস্কারটি আবারটি প্রিন্ট করা হবে। "মাকতালুল হুসাইন" গ্রন্থটি লিখে ইরাকের কুফা নগরীর শিয়া ইতিহাসবিদ "আবু মুখনাফ লুত বিন ইয়াহইয়া ইবনে সা'ঈদ ইবনে মুখনাফ বিন সুলাইম আল গামেদী আল আজাদী" ব্যাপক প্রসিদ্ধ হয়েছেন। তিনি এই গ্রন্থে কারবালার হৃদয় বিদারক ঘটনার পক্ষে এবং বিপক্ষের বিভিন্ন ঘটনাবলী বর্ণনা করেছেন।
iqna

 

captcha