
বার্তা সংস্থা ইকনা: এই প্রশিক্ষণ কোর্স চীন ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক বিনিময়ের কাঠামোর মধ্যে টান দেড় বছর (২০১৭ সাল এবং ২০১৮ সালের প্রথম ছয় মাস) অনুষ্ঠিত হয়েছে।
আমিরাতের ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র জায়েদের মহাপরিচালক খালফান আব্দুল্লাহ সানদী বলেন: এধরণের প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।
তিনি বলেন: চীনা ভাষায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কোর্সে নও-মুসলিমরা অংশগ্রহণ করেছেন। এছাড়াও যেসকল চীনাদের ইসলামি সংস্কৃতি, পবিত্র কুরআন, আরবি ভাষা এবং ইসলামিক বিজ্ঞানের উপর টান রয়েছে, তারা এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন।
খালফান আব্দুল্লাহ সানদী আরও বলেন: গত বছর এবং চলতি বছরের প্রথম ছয় মাসে চীনের নও-মুসলিমদের মধ্যে চীনা ভাষায় অনুদিত বিভিন্ন বিষয়ের ১০০০ গ্রন্থ বিতরণ করা হয়েছে। নিজের ভাষায় লিখিত এসকল বই পড়ে তারা ইসলাম ধর্ম সম্পর্কে অধিক জ্ঞান অর্জন করতে পারবে।
iqna