IQNA

আলজেরিয়ায় ২৩ জন কুরআন হাফেজের খাদ্যে বিষক্রিয়া

23:57 - July 29, 2018
সংবাদ: 2606331
আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ার "গালিযান" শহরে খাদ্যে বিষক্রিয়ার ফলে ২৩ জন কুরআনের হাফেজ গুরুত্বর অসুস্থ হয়েছেন। অসুস্থ অবস্থায় তাদেরকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আলজেরিয়ায় ২৩ জন কুরআন হাফেজের খাদ্যে বিষক্রিয়াবার্তা সংস্থা ইকনা: গালিযান শহরের আল-কাতার এলাকার একটি মসজিদে স্থানী খাদ্য "আরবীয় বুলগেরু" খাওয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত হন।

বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার সাথেসাথে এসকল যুবকদের মাজুনা শহরের আহমাদ ইবনে হাতাশি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসকল রোগীদের মধ্যে ১৫ জনকে চিকিৎসার পর রিলিজ দেওয়াত হয়েছে। তবে বাকী ৮ জন এখনও চিকিৎসাধীন রয়েছে।

আলজেরিয়ার এসকল কুরআন হাফেজের বয়স ১৫ থেকে ৩২ বছর।

iqna

 

captcha