আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী কারবালায় সেদেশের স্বেচ্ছাসেবী বাসিজের একটি গোলাবারুদের ডিপোতে বিস্ফোরণ ঘটেছে।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের একটি নিরাপত্তা উৎস ঘোষণা করেছে, কারবালার উত্তরাঞ্চলে বাসিজের একটি গোলাবারুদের ডিপোয় গতকাল (৬ আগস্ট) বিস্ফোরণ ঘটেছে।
প্রতিবেদন অনুযায়ী, বাগদাদ রোডের নিকটে একটি বাসিজের একটি গোলাবারুদের ডিপোতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এই বিস্ফোরণের ঘটনাটি ইচ্ছাকৃতভাবে নাকি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে সে ব্যাপারে কোন তথ্য প্রকাশ হয়নি। তবে এ ব্যাপারে এখনও তদন্ত অব্যাহত রয়েছে।
iqna