IQNA

19:24 - August 16, 2018
সংবাদ: 2606479

আলজেরিয়ার বন্দরে রাশিয়ার দুটি সামরিক জাহাজ প্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার নর্থ ফ্লিটের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার দুটি সামরিক জাহাজ আলজেরিয়ার রাজধানীতে প্রবেশ করেছে।

আলজেরিয়ার বন্দরে রাশিয়ার দুটি সামরিক জাহাজ প্রবেশ

 

বার্তা সংস্থা ইকনা: রাশিয়ার নর্থ ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল নিকোলাই ইয়েফমিনোভ আলজেরিয়ায় প্রবেশ করেছে। তিনি আলজেরিয়ার নৌবাহিনীর কমান্ডার কর্নেল হাবি মুহাম্মদ আল-আরাবি'র সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও অ্যাডমিরাল ইয়েফমিনভ  আলজেরিয়ায় অবস্থিত রাশিয়ান দূতাবাসের কর্মকর্তাদের সাথে দেখা করবেন।

রাশিয়ান সামরিক বাহিনীর দুটি জাহাজ আগামী সপ্তাহের রবিবার পর্যন্ত আলজেরিয়ায় অবস্থান করবে।

উল্লেখ্য, রাশিয়ার এই দুই সামরিক জাহাজ ২৫ জুন থেকে তাদের দীর্ঘ সফর শুরু করেছে। জাহাজ দুই এ পর্যন্ত ৬.৩ হাজার মাইল অতিক্রম করেছে।

iqna

 

captcha