আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মাস প্রদেশের মা'আরব সামরিক ঘাটিতে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের সাথে যুক্ত সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় সৌদি জোট বাহিনীর বেশ কয়েকজন সৈন্য হতাহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এ ব্যাপারে এক সামরিক উৎস ঘোষণা করেছে: ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের সাথে যুক্ত সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনী ১৫ই আগস্ট সৌদি আরবের মাস প্রদেশের মা'আরব সামরিক ঘাটিতে বেশ কয়েকটি ক্যাটুশা রকেট নিক্ষেপ করেছে।
এই উৎস আরও বলেছে, এই হামলায় সৌদি জোট বাহিনী বেশ কয়েক জন সৈন্য হতাহত হয়েছে।
এছাড়াও ১৪ই আগস্ট সৌদি জোটের সমাবেশ জিলজাল-২ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
iqna