আন্তর্জাতিক ডেস্ক: মসজিদুল নবী (সা.)এর পরিচালক কমিটির পক্ষ থেকে এই পবিত্র স্থানে হাজীদের মধ্যে পবিত্র কুরআনের ১০ লাখ পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: হাজিদের জন্য মসজিদুল নবী (সা.) এবং মসজিদুল হারাম বিভিন্ন প্রোগ্রামের ব্যবস্থা করেছে। পবিত্র কুরআনের ১০ লাখ পাণ্ডুলিপি বিতরণ তারই অন্তর্ভুক্ত।
মসজিদুল হারামের মুসহাফ এবং গ্রন্থ অফিসের পরিচালক আলী ইবনে হামিদ আন-নাফায়ী এ ব্যাপারে বলেন: বিভিন্ন সাইজেরে এবং তাফসির সহকারে বিভিন্ন ভাষায় অনুদিত এ সকল পাণ্ডুলিপি হাজিদের মধ্যে বিতরণ করা হয়েছে। বিতরণকৃত পাণ্ডুলিপির মধ্যে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বর্ণমালার পাণ্ডুলিপিও ছিল।
তিনি আরও বলেন: হাজিদের জন্য এই অফিস তাদের সর্বোত্তম সেবা প্রদান করবে এবং এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সকল প্রকার চেষ্টা চালিয়ে যাবে।
iqna