IQNA

20:36 - August 23, 2018
সংবাদ: 2606539

হজে ৮৬ হাজার অস্বাস্থ্যকর খাদ্যের প্যাক বিলুপ্ত করা হল

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রণালয় অস্বাস্থ্যকর খাদ্যের ৮৬,১৪৯টি প্যাক বিলুপ্ত করার খবর ঘোষণা করেছে।

সৌদি সরকার কখনও ইসরাইলের শত্রু ছিল না: ইসরাইলি সেনাপ্রধান
বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রণালয়ের বেশ কয়েকটি টিম হজ্বের সময় সরবরাহকৃত পণ্যের গুণগতমান এবং খাদ্যের মান নিরীক্ষণের জন্য ১৫ থেকে ২২ আগস্টের মধ্যে মক্কা ও মদিনার বিভিন্ন বাণিজ্যিক এলাকার ৫,৬৯৫টি কেন্দ্রে পরিদর্শন করেছে।
এই পরিদর্শনের ফলে অস্বাস্থ্যকর খাদ্যের ৮৬,১৪৯টি প্যাক বিলুপ্ত করা হয়েছে এবং ৭৪৯টি প্রস্ততকারককে জরিমানা ও শাস্তি প্রদান করা হয়েছে।
অস্বাস্থ্যকর খাদ্যসমূহের মধ্যে ৪৭,৫১৮টি মানহীন প্যাক, ২৯,৩২৪টি জাল খাদ্য প্যাক, ৮,৫১১টি মেয়াদ উত্তীর্ণ প্যাক এবং ৭৯৬ প্যাক ট্রেডমার্ক বিহীন এবং কোন কোম্পানির নাম উল্লেখ নেই।
সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রণালয়ের পরিদর্শক টিমগুলো মিনাসহ অন্যান্য স্থানে খাদ্যের প্যাকেজগুলোর নিরীক্ষা কাজ অব্যাহত রেখেছে।
iqna

 

captcha