IQNA

23:08 - August 26, 2018
সংবাদ: 2606556

সিরিয়ায় দায়েশের জিম্মি করার বিষয়টি যুদ্ধের মতই অপরাধ: হিউম্যান রাইটস ওয়াচ

আন্তর্জাতিক ডেস্ক: হিউম্যান রাইটস ওয়াচ ঘোষণা করেছে, সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বেসামরিক ব্যক্তিদের জিম্মি করছে। আর এই জিম্মির বিষয়টি "যুদ্ধাপরাধ" হিসেবে গণ্য করা হচ্ছে।

সিরিয়ায় দায়েশের জিম্মি করার বিষয়টি যুদ্ধের মতই অপরাধ: হিউম্যান রাইটস ওয়াচ

 

বার্তা সংস্থা ইকনা: হিউম্যান রাইটস , মিডিল ইস্টের উপ-পরিচালক লামা ফকিহ এক বিবৃতিতে ঘোষণা করেছেন, সিরিয়ার দক্ষিণাঞ্চল থেকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ কমপক্ষে ২৭ জন বেসামরিক ব্যক্তিকে জিম্মি করছে। আর এই জিম্মির বিষয়টি যুদ্ধাপরাধের মতই অপরাধ।

তিনি বলেন: বিজয়ের লক্ষ্যে বেসামরিক ব্যক্তিদের জিম্মি করা ঠিক নয়।

অপহরণকৃত এসকল বেসামরিক নাগরিকদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু রয়েছে এবং তারা সকলেই দারওয়ায সম্প্রদায়ের সদস্য। প্রায় একমাস পূর্বে দায়েশ সুইডা শহরে হামলা চালিয়ে তাদেরকে জিম্মি করে রেখেছে।

সুইডা শহরে সন্ত্রাসীদের এই হামলায় ২৫০ জনের অধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

দায়েশের হাতে জিম্মিরত ২৭ জনের মধ্যে এপর্যন্ত দুই জন মৃত্যুবরণ করেছেন। এরমধ্যে ১৯ বছর এক যুবককে দায়েশের সদস্যরা শিরশ্ছেদ করেছে।  

iqna

 

 

captcha