
বার্তা সংস্থা ইকনা: ২০০০ মসজিদের মধ্যে কিছু মসজিদ নতুন নির্মাণ করা হবে এবং বাকী মসজিদ সংস্কার করা হবে। মিসরের এনডাউমেন্টের মন্ত্রী বলেছেন: এনডাউমেন্টের মন্ত্রণালয় ইসলামী স্থাপত্যের ভিত্তিতে ইতিমধ্যে যেসকল মসজিদ নির্মাণ ও পুনর্নির্মাণ করা হয়েছে সেগুলো পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন: স্থানীয় জনগণের সাহায্য মসজিদ নির্মাণের ক্ষেত্রে কোন সীমাবদ্ধতা নেই। তবে শর্ত হচ্ছে এই মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী এবং ইসলামী স্থাপত্যের ভিত্তিতে মসজিদগুলো নির্মাণ করতে হবে।
মোহাম্মদ মোখতার জুমাহ বলেন: এনডাউমেন্টের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ পর্যন্ত ১৪০০টি মসজিদ পুনর্নির্মাণ করা হয়েছে এবং বর্তমানে আগামী ৪ বছরের মধ্যে ইসলামী স্থাপত্য ভিত্তিক ২ হাজার মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
তিনি কর্মকর্তাদের নিকট আহ্বান জানিয়েছেন, তারা যেন মসজিদে মুসল্লিদের বিশেষ করে প্রতিবন্ধী মুসল্লিদের জন্য বিশেষ সুযোগসুবিধা প্রদান করেন।