IQNA

পাকিস্তানের বিভিন্ন মসজিদে ঈদে গাদীরের অনুষ্ঠান

17:26 - August 29, 2018
সংবাদ: 2606580
পাকিস্তানের বিভিন্ন মসজিদে ঈদে গাদীরের অনুষ্ঠান
আন্তর্জাতিক ডেস্ক: ঈদে গাদীর উপলক্ষে পাকিস্তানের কোয়েটা শহরের বিভিন্ন মসজিদ ও হুসাইনিয়াতে আজ রাতে মাহফিল অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের বিভিন্ন মসজিদে ঈদে গাদীরের অনুষ্ঠান


বার্তা সংস্থা ইকনা: কোয়েটার "মুমিন আবাদ" হুসইনিয়াতে আজ রাতে এবং "সায়েদ আবাদ" হুসাইনিয়া ও মসজিদে আগামীকাল রাতে উক্ত মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়াও শুক্রবার (৩১শে আগস্ট) কোয়েটার ফাতেমিয়া মসজিদ, শনিবার (১ম সেপ্টেম্বর) ইমাম রেজা (আ.) মসজিদ, রবিবার (২য় সেপ্টেম্বর) হায়দারী মসজিদ এবং সোমবার (৩য় সেপ্টেম্বর) বাইতুল আহজান মসজিদ ও হুসাইনিয়াতে ঈদে গাদীরের উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে।
আহলে বায়েত (আ.)এর ভক্তগণের উপস্থিতিতে এসকল মাহফিল অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে আহলে বয়েত (আ.)এর শানে গজল, মর্সিয়া, কবিতা ও বক্তৃতা পেশ করা হবে। প্রতিদিন স্থানীয় সময় ২১টা থেকে এই মাহফিল শুরু হবে।
iqna

 

captcha