IQNA

23:57 - August 30, 2018
সংবাদ: 2606590

হাজিদের মাঝে একলক্ষ খাবারের প্যাকেট বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় হাজিদের মধ্যে বিনামূল্যে একলক্ষ খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।

নাগরিকপঞ্জি ইস্যুতে কোলকাতায় বিক্ষোভ, ‘বিজেপি হটাও’ স্লোগানে উত্তাল জনতা
বার্তা সংস্থা ইকনা: হজ অনুষ্ঠান শেষে হাজিগণ মদিনায় হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র মাযার জিয়ারত করার জন্য গিয়েছেন। সৌদি আরব কর্তৃপক্ষ এসকল হাজিদের মধ্যে একলক্ষ খাবারের প্যাকেট বিতরণ করেছে।
সৌদি আরবের মিডিয়া মন্ত্রণালয় ঘোষণা করেছে, দুধ, চা, জুস, পানি, কফি এবং খেজুরের সমন্বয়ে এসকল প্যাকেট সাজানো হয়েছে।
এসকল প্যাকেট শহরের প্রবেশ পথ, মুহাম্মাদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, মসজিদুল ক্বাবা ও মসজিদুন্নবী (স.)এর বিভিন্ন প্রাঙ্গণে বিতরণ করা হয়েছে।
iqna

 

 

captcha