IQNA

23:30 - September 02, 2018
সংবাদ: 2606610

ইমাম কাযিম (আ.)এর জন্মবার্ষিকী উপলক্ষে সুইডেনে উৎসব মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক: ইমাম কাযিম (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে সুইডেনের রাজধানী স্টকহোমে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইমাম কাযিম (আ.)এর জন্মবার্ষিকী উপলক্ষে সুইডেনে উৎসব মাহফিল

 ইমাম কাযিম (আ.)এর জন্মবার্ষিকী উপলক্ষে সুইডেনে উৎসব মাহফিল

বার্তা সংস্থা ইকনা: সুইডেনের রাজধানী স্টকহোমের ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টার ঘোষণা করেছে: এই মাহফিল বৃহস্পতিবার (৬ষ্ঠ সেপ্টেম্বর) স্থানীয় সময় ১৯টায় শুরু হবে।

আহলে বায়েত (আ.)এর সপ্তম নক্ষত্র বাবুল হাওয়ায়েজ হযরত ইমাম মুসা কাযিম (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে সুইডেনের রাজধানী স্টকহোমের ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিলে অন্যান্য অনুষ্ঠানের সাথে দোয়া-এ-কুমাইল পাঠ করা হবে।

স্টকহোমের ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টার একটি স্বাধীন কেন্দ্র। এই সেন্টারটি মুসলমানদের সহায়তায় সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে।

iqna

 

captcha