IQNA

23:20 - September 05, 2018
সংবাদ: 2606636

সৌদি আরবে ১০০০ হাফেজকে সম্মাননা প্রদর্শন

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের জেদ্দা শহরে আজ (৬ষ্ঠ সেপ্টেম্বর) ১০০০ জন হাফেজকে সম্মাননা প্রদর্শন করা হয়েছে।

আমেরিকার অন্যায় দাবি মেনে নেবে না তুরস্ক: এর্দোগান
বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের কুরআন হাফেজ এসোসিয়েশন "খাইরা কুম" তাদের ত্রিশতম বার্ষিক অনুষ্ঠানে ১০০০ জন কুরআন হাফেজ নারী ও পুরুষকে সম্মাননা প্রদর্শন করেছে।
"একরাম" শিরোনামে অনুষ্ঠিত এই সম্মাননা প্রদর্শনের অনুষ্ঠানটি সৌদির পশ্চিমাঞ্চলীয় শহর জেদ্দার "হিলটন" হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে জেদ্দার গভর্নর "মাশমাল বিন মাজের বিন আব্দুল আজিজ" উপস্থিত ছিলেন।
এছাড়া এই অনুষ্ঠানে সৌদি আরবে ১৩ জন বিশিষ্ট হাফেজ ও দাতাদের সম্মাননা প্রদর্শন করা হয়েছে।
iqna

 

captcha