IQNA

মুসলমানদের নিকটে ক্ষমা চাইলেন কানাডার রাজনীতিবিদ

11:13 - September 09, 2018
সংবাদ: 2606664
মুসলমানদের নিকটে ক্ষমা চাইলেন কানাডার রাজনীতিবিদ
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগ্যারি শহরের কনজারভেটিভ রক্ষণশীল পার্টির প্রতিনিধি সাইবারস্পেসে ইসলাম বিরোধী বার্তা প্রকাশের জন্য মুসলমানদের নিকটে ক্ষমা চেয়েছেন।


বার্তা সংস্থা ইকনা: তিন বছর পূর্বে রাজনীতিবিদ সিন্দী রাস তার ফেসবুকে ইসলাম বিরোধী বেশ কয়েটি মন্তব্য করেছিলেন। তিন বছর পূর্বে তার মন্তব্যের জন্য তিনি মুসলমানদের নিকটে ক্ষমা চেয়েছেন।
তিনি বলেন: "মুসলমানদের অপমান করার জন্য আমি ক্ষমা চাচ্ছি। অবশ্যই সেদিনের মতামতের সাথে আমার আজকের মতামত সম্পূর্ণ ভিন্ন।"
২০১৫ সালের নভেম্বর মাসে ক্যালগ্যারি শহরে একটি ইসলামিক সেন্টার নির্মাণের জের ধরে ফেসবুকে তার নিজস্ব পেজে মুসলমানদের নিয়ে অবমাননাকর উক্তি লিখেছিলেন। তখন তিনি মুসলমানদেরকে ব্যাংক ডাকাতদের সাথে তুলনা করেছিলেন।
ফোর্ট ম্যাকমুরী ইসলামী কেন্দ্র এই পোস্টগুলিকে অপমানজনক বলে বর্ণনা করেছে। এছাড়াও নিউ ডেমোক্র্যাটিক পার্টি (NDP) সিন্দী রাসের এধরণের মন্তব্যের নিন্দা জানিয়েছে এবং এই মন্তব্যসমূহকে বর্ণবাদী মতামত বলে অবিহিত করেছে।
iqna

 

captcha