IQNA

10:25 - September 29, 2018
সংবাদ: 2606841

কাতিফে সৌদি নিরাপত্তা বাহিনীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি নিরাপত্তা বাহিনী কাতিফের কয়েকজন সক্রিয় কর্মীকে গ্রেফতারের উদ্দেশ্যে এই প্রদেশের বেশ কয়েকটি অঞ্চলে হামলা চালিয়েছে। এই হামলার ফলে বেশ ক্ষতিসাধন হয়েছে।

কাতিফে সৌদি নিরাপত্তা বাহিনীর হামলা


বার্তা সংস্থা ইকনা: সৌদি নিরাপত্তা বাহিনী বুধবার সন্ধ্যায় সেদেশের পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশের বেশ কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে।
স্থানীয় উৎস বলেছে: সৌদি সেনারা কাতিফের শাওইকা এবং কুইকাব আবাসিক এলাকায় সক্রিয় কর্মীদের গ্রেফতার করতে এই এলাকায় হামলা চালিয়েছে। এসময় বোমা বর্ষণ এবং গুলির শব্দ শোনা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেছে, হামলার সময় সৌদি সেনার বেশ কয়েকটি সাঁজোয়া যান এবং প্যাট্রোল গাড়ি নিয়ে ঘটনা স্থালে উপস্থিত ছিল।
সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীগণ জানিয়েছে, সৌদি সেনাদের হামলার বেশ কয়েক জন নিহত হয়েছে এবং কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই খবর এখনো নিশ্চিত করা হয়েছে।

iqna

captcha