IQNA

আফগানিস্তানে দায়েশের ২১ সন্ত্রাসী নিহত

23:46 - October 01, 2018
সংবাদ: 2606864
আন্তর্জাতিক ডেস্ক: আফগান ন্যাশনাল আর্মি এক বিবৃতিতে ঘোষণা করেছে, আফগানিস্তানের নাঙ্গারহারে মার্কিন বিমান হামলায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ২১ সদস্য নিহত হয়েছে।

কাতারের সাথে যোগাযোগের অভিযোগে সৌদি নাগরিকের বিচার

বার্তা সংস্থা ইকনা: আফগান ন্যাশনাল আর্মির 201 কর্পস এক বিবৃতিতে ঘোষণা করেছে: ৩০শে সেপ্টেম্বর রাতে নাঙ্গারহার শহরের খোয়াগিয়ানী এলাকায় মার্কিন সেনারা আকাশ পথে হামলা চালায়। মার্কিন সেনারা এই হামলা চালানোর জন্য ড্রোন ব্যবহার করেছে।

মার্কিন সেনা কর্তৃক নিয়ন্ত্রিত সশস্ত্র ড্রোনের এই হামলার ফলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের ২১ জন সদস্য নিহত হয়েছে।  

উল্লেখ্য, আফগানিস্তানে সরকারের বিরোধী সশস্ত্র এই সন্ত্রাসী গোষ্ঠী এখনও পর্যন্ত এই হামলার কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।

iqna

 

captcha