IQNA

22:19 - October 03, 2018
সংবাদ: 2606881

তিউনিশিয়ায় ধ্বংস করা হয়েছে সন্ত্রাসীদের অর্থায়ন নেটওয়ার্ক

বার্তা সংস্থা ইকনা: তিউনিশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, সন্ত্রাসীদের অর্থায়ন নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। এই নেটওয়ার্কটি দীর্ঘ দিন যাবত সিরিয়ায় সন্ত্রাসীদের আর্থিক সাহায্য করত।

তিউনিশিয়ায় ধ্বংস করা হয়েছে সন্ত্রাসীদের অর্থায়ন নেটওয়ার্ক


বার্তা সংস্থা ইকনা: তিউনিশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ঘোষণা করেছে, তিউনিশিয়ার ন্যাশনাল গার্ডের সন্ত্রাসী অপরাধের জন্য ন্যাশনাল রিসার্চ ইন্সটিটিউট সন্ত্রাসীদের অর্থায়ন নেটওয়ার্ক ধ্বংস করেছে। এই নেটওয়ার্কে ৫ জন তিউনিশিয়ান ব্যক্তি সিরিয়ায় সন্ত্রাসীদের আর্থিক সাহায্য করত।
এই বিবৃতিতে উল্লেখ করেছে, এই দলের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের নিকট থেকে বিপুল পরিমাণ তিউনিশিয়ান এবং বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে।
তিউনিশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বন্দীদের বিচার বিভাগে হস্তান্তর করা হয়েছে।
iqna

 

captcha