IQNA

23:43 - October 03, 2018
সংবাদ: 2606884

সন্ত্রাসী গোষ্ঠী তাহরির আশ-শাম ও দায়েশের মধ্যে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিবের ডানা এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী তাহরির আশ-শাম ও দায়েশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

সন্ত্রাসী গোষ্ঠী তাহরির আশ-শাম ও দায়েশের মধ্যে সংঘর্ষ


বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার এক সংবাদ সংস্থা আজ (৩য় অক্টোবর) ঘোষণা করেছে, এই দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ফলে দায়েশের বেশ কয়েক জন সদস্য নিহত হয়েছে।

এখনও এই সংঘর্ষ অব্যাহত আছে। এসময় আন্তর্জাতিক জোটের সহযোগিতায় "কাশাদ" নামে প্রসিদ্ধ সিরিয়ার গণতান্ত্রিক বাহিনী দায়েশের অধিকাংশ ঘাঁটি দখল করতে সক্ষম হয়েছে।

"তাহরির আশ-শাম" সন্ত্রাসী সংগঠনের ৭০টি গ্যাংয়ে ২৫০০০ জঙ্গী রয়েছে। বর্তমানে এই সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা ফ্রান্টের তত্ত্বাবধায়নে রয়েছে। তুরস্কের প্রেসিডেন্সি এই দলকে গতমাসের প্রথম দিকে সন্ত্রাসী গোষ্ঠীর লিষ্টে অন্তভূক্ত করেছে।

iqna

 

captcha