আন্তর্জাতিক ডেস্ক: মিশরের মাতরুহ প্রদেশের "আল-শেইখ হুসাইনিয়া" নামে প্রসিদ্ধ টাটান্দী মসজিদটি পুনরায় খুলে দেয়া হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মিশরের মাতরুহ প্রদেশ "শালি" গ্রামে "টাটান্দী" মসজিদটি পুনর্নির্মাণের পর গতকাল (৫ম অক্টোবর) সেদেশের পুরাকীর্তি মন্ত্রী খালিদ আনানির উপস্থিতিতে পুনরায় খুলে দেয়া হয়েছে।
উক্ত মসজিদটি পুনরায় উদ্বোধনের সময় জর্ডান, বেলজিয়াম, আর্জেন্টিনা, ইতালি, গ্রীস, সিঙ্গাপুর, ফ্রান্স, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়াসহ মোট ১৪টি দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। এছাড়াও মিশরের দাতব্য মন্ত্রণালয় এবং মাতরুহ প্রদেশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
২০১৭ সালে এই ঐতিহাসিক মসজিদের পুনর্নির্মাণের কাজ শুরু করা হয়। এসময়ে মসজিদের বাহিরের দেয়াল, মিম্বার, মেহরাব, গম্বুজ, কুরআন হেফজের কক্ষ, নারীদের নাজের কক্ষ, কলামসমূহ এবং বাতিসমূহ ঠিক করা হয়েছে।
৩০০ বর্গমিটারের উপরে নির্মিত এই মসজিদটি টাটান্দী নামক একটি কূপের পাশে অবস্থিত। টাটান্দী শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু পানি। আর এ জন্য এই মসজিদটি টাটান্দী নামে প্রসিদ্ধ হয়েছে। ঐতিহাসিক এই মসজিদটি ৬০০ হিজরিতে নির্মাণ করা হয়েছে।
iqna