IQNA

পশ্চিম তীরে ফিলিস্তিনি যুবকের হামলায় হতাহত ৩

23:35 - October 07, 2018
সংবাদ: 2606931
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে একটি শিল্প পার্কে এক ফিলিস্তিনি দুই ইসরাইলিকে হত্যা এবং আরেক জনকে আহত করেছে বলে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে।

পশ্চিম তীরে ফিলিস্তিনি যুবকের হামলায় হতাহত ৩

বার্তা সংস্থা ইকনা: আজ (রোববার) ইসরাইলের রাজধানী তেল আবিবের ২৫ কিলোমিটার পূর্বে বারকান শিল্প এলাকার একটি কারখানায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে সেনাবাহিনী জানিয়েছে। হামলাকারী পশ্চিম তীরের উত্তর-পশ্চিম অংশের কালকিলিয়া শহরের ২৩ বছর বয়সী ফিলিস্তিনি বলে ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র কনরিকাস জানিয়েছেন। ওই ফিলিস্তিনি যুবক এখনো পলাতক রয়েছেন বলে ওই মুখপাত্র জানিয়েছেন। হতাহতদের মধ্যে একজন ব্যক্তি এবং দুইজন নারী রয়েছেন। তবে একজনের অবস্থা খুবই গুরুতর।

১৯৮০ সালে নির্মিত বারকান বসতীর কাছেই রয়েছে বারকান শিল্প পার্ক। সেখানে ইসরাইলি মালিকানাধীন বিভিন্ন কোম্পানীতে ৫,০০০ ফিলিস্তিনি কাজ করছেন। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে দখল নেয়া ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইল যেসব বসতি স্থাপন করেছে সেগুলোকে অবৈধ হিসেবে বিবেচনা করে বিশ্বের বেশিরভাগ দেশ।

iqna

 

captcha