IQNA

23:59 - October 08, 2018
সংবাদ: 2606938

বাসরাই সশস্ত্র ব্যক্তির হামলায় নিহত দুই

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের বাসরা নগরীর নিরাপত্তা উৎস জানিয়েছে, অজ্ঞাত পরিচয়ের সশস্ত্র ব্যক্তির হামলায় দুই জন নিহত হয়েছেন।

কুরআনের সাথে সম্পর্ক আমাদের বিচক্ষণতাকে বৃদ্ধি করে
বার্তা সংস্থা ইকনা: ইরাকের বাসরা নগরীর নিরাপত্তা উৎস আজকে (৮ম অক্টোবর) জানিয়েছে, বাসরার আল-সায়া এলাকায় আল-খন্দক্ব নদীর কাছে অজ্ঞাত পরিচয়ের সশস্ত্র এক ব্যক্তি গুলি করে দুই জন যুবককে হত্যা করেছে। নিহত দুই যুবক আল-খন্দক্ব নদীর পাশের একটি রোডে হেটে যাওয়ার সময় ঐ ব্যক্তি তাদেরকে গুলি করে হত্যা করে।
প্রতিবেদন অনুযায়ী, আজ সকালে এই হামলার ঘটনাটি ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক এই উৎস জানিয়েছে, ঘাতককে দ্রুত সনাক্ত করার জন্য নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, বিগত কয়েক দিন বাসরায় সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এরফলে স্থানীয় জনগণ আতঙ্কে মধ্যে জীবন যাপন করছে। যারা এধরণের অপরাধ কর্মের জন্য জড়িত রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করার জন্য বাসরার অধিবাসীরা ইরাকের সরকারের নিকটে আহ্বান জানিয়েছে।
iqna

 

captcha