IQNA

23:54 - October 09, 2018
সংবাদ: 2606948

কুরআনের খাদেম শেখ হাসান আযহারীর ইন্তেকাল + ছবি

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার বিশিষ্ট আলেম এবং কুরআনে অধ্যাপক শেখ হাসান আযহারী দীর্ঘ দিন পবিত্র কুরআনের খেদমত করার পর ইন্তেকাল করেছেন।

কুরআনের খাদেম শেখ হাসান আযহারীর ইন্তেকাল + ছবি


বার্তা সংস্থা ইকনা: ইন্দোনেশিয়ার কুরআনিক কর্মী এবং কুরআন প্রতিযোগিতার প্রসিদ্ধ বিচারক আক্বিল হুসাইন মুনাওয়ার এক বিবৃতিতে ঘোষণা করেছেন: মালয়েশিয়ার বিশিষ্ট আলেম এবং কুরআনে অধ্যাপক শেখ হাসান আযহারী ইন্তেকাল করেছেন।
তিনি বলেন: মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বেশ কয়েকটি পর্বে অধ্যাপক শেখ হাসান আযাহারী বিচারকার্য পরিচালনা করেছেন।
ইন্দোনেশিয়ার এই কুরআনিক কর্মী আরও বলেন: মরহুম শেখ হাসান আযহারী তার জীবদ্দশায় মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন ইসলামি দেশে কুরআনিক সেবা প্রদান করেছেন।
কুরআন প্রতিযোগিতার প্রসিদ্ধ বিচারক এবং ইন্দোনেশিয়ার কুরআনিক কর্মী আক্বিল হুসাইন মুনাওয়ার সর্বশেষে অধ্যাপক শেখ হাসান আযহারীর মৃত্যুর জন্য সকল কুরআনিক কর্মীদের সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।
iqna

 

captcha