IQNA

14:55 - October 14, 2018
সংবাদ: 2606991

মুসলিম জাহানের বর্তমান সময়ের বড় নেয়ামত যিনি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামি বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ি বর্তমান মুসলিম জাহানের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত।

মুসলিম জাহানের বর্তমান সময়ের বড় নেয়ামত যিনি


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইরানের খ্যাতনামা আলেম ও পবিত্র কোরআনের বিশিষ্ট মুফাসসের হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহসেন কারাআতি আজ রবিবার তেহরান ভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: আলেম, উলামা, মনীষী ও ইসলামি চিন্তাবিদগণ সমাজের মানুষের পথপ্রদর্শক। তারা নিজেদের জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে সঠিক ও ন্যায়ের পথে দিকনির্দেশনা দান করে থাকেন। যাতে সমাজের মানুষ পথহারা ও বিচ্যুতির শিকার না হয়। তাই তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের প্রতি আনুগত্য সমাজের সর্বাস্থরের মানুষের উপর ফরজ।

তিনি বলেন: ইমাম খোমেনী রহ. নিজের বিচক্ষণ দৃষ্টিভঙ্গি ও সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে ইরানের বুক থেকে আড়াই হাজার বছরের তাগুতি শাসনের পতন ঘটিয়ে ইসলামি হুকুমত প্রতিষ্ঠা করেছেন। যদি তার দূরদৃষ্টি না থাকত এবং ইরানের জনগণ যদি এমন সুযোগ্য নেতার নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ না করত তাহলে ইরানের জনগণ কখনও জুলুম ও অবিচারের তোষণ থেকে মুক্তি পেত না।

তিনি আরো বলেন: ইমাম খোমেনীর ওফাতের পর তার স্থলাভিষিক্ত হন ইসলামি বিপ্লবের বর্তমান রাহবার হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনেয়ি। তিনি বিগত তিন দশকের বেশি সময় ধরে শুধু ইরান নয় বরং মুসলিম জাহানকে অত্যন্ত যোগ্যতার সাথে সঠিক পথের দিকনির্দেশনা দান করছেন।

 

captcha