IQNA

23:38 - October 14, 2018
সংবাদ: 2606996

তুরস্কে দায়েশের ৫ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মার্সিন প্রদেশে দায়েশকে সহযোগিতা করার অভিযোগে ৫ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

তুরস্কে দায়েশের ৫ সদস্য গ্রেফতার

বার্তা সংস্থা ইকনা: তুর্কি বিচার বিভাগের কর্তৃপক্ষ ঘোষণা করেছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সাথে জড়িত থাকার অভিযোগে তুরস্কের মার্সিন প্রদেশে থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মার্সিনের অ্যাটর্নি জেনারেল ঘোষণা করেছে, তুরস্কের পুলিশ সন্ত্রাস বিরোধী অপারেশন চালিয়ে এসকল ব্যক্তিদের গ্রেফতার করেছে।
তুর্কি নিরাপত্তা বাহিনী করতে দীর্ঘদিন ধরে দায়েশের সাথে সংযুক্ত সকল উপাদানকে ধ্বংস করার জন্য ক্লিয়ারিং অপারেশন চালিয়ে যাচ্ছে।
এপর্যন্ত সেদেশে বিভিন্ন সময়ে দায়েশের হামলার ফলে ৩০০ জন নাগরিক নিহত হয়েছেন। দায়েশ কর্তৃক আত্মঘাতী বোমা হামলা, মর্টার শেলিং ও গুলি বর্ষণের ফলে এসকল ব্যক্তি নিহত হয়েছে।
iqna

 

captcha