IQNA

23:49 - October 16, 2018
সংবাদ: 2607019

কানাডায় স্থানীয় নির্বাচনে মুসলিম প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার বেশ কয়েকটি শহরের স্থানীয় নির্বাচনে মুসলিম প্রার্থীগণ অংশগ্রহণ করেছেন।

কানাডায় স্থানীয় নির্বাচনে মুসলিম প্রার্থীবার্তা সংস্থা ইকনা: এই মাসে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া, অন্টারিও এবং ম্যানিটোবা প্রদেশে মেয়র, কাউন্সিল এবং স্কুলের ট্রাস্টি কাউন্সিল পদের প্রার্থীদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পৌর নির্বাচনে আইনগতভাবে নির্দলীয় হওয়ার কারণে সকলে স্বাধীনভাবে এখানে অংশগ্রহণ করতে পারবে। আর এরফলে অভ্যন্তরীণ পার্টি নির্বাচন ছাড়াই সকলেই প্রার্থী হতে পারবে।
আসন্ন নির্বাচনে মুসলিম প্রার্থীদের শক্তিশালী উপস্থিতি রয়েছে। এসকল মুসলিম প্রার্থীগণ পূর্বে দাতব্য, সামাজিক সংলাপ, সামাজিক ন্যায়বিচার, স্বাস্থ্যসেবা এবং যুবদের নিয়ে বিভিন্ন ধরণের সামাজিক ও বেসামরিক কাজে সক্রিয় ছিল। তারা নিজ এলাকায় বিশেষজ্ঞ এবং বুদ্ধিজীবী হিসেবে খ্যাতি অর্জন করেছেন এবং অধিকাংশ মুসলিম প্রার্থীগণ উচ্চ শিক্ষিত।
iqna

 

captcha