IQNA

22:14 - November 06, 2018
সংবাদ: 2607137

হামবুর্গে হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত বার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক: হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত বার্ষিকী এবং ইমাম হাসান মুজতাবা (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে হামবুর্গ ইসলামিক সেন্টারে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

হামবুর্গে হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত বার্ষিকী পালিত

বার্তা সংস্থা ইকনা: হামবুর্গ ইসলামিক সেন্টারে সফর মাসের শেষ দশ দিনের শোকানুষ্ঠান ২৯শে অক্টোবর থেকে শুরু হয়েছে এবং এই শোকানুষ্ঠান একাধারে ৭ম নভেম্বর হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত বার্ষিকী এবং ইমাম হাসান মুজতাবা (আ.)এর শাহাদাত বার্ষিকী পর্যন্ত অব্যাহত থাকবে।
ইসলামিক সেন্টারের ঘোষণা অনুযায়ী, প্রতিদিন মাগরিব ও এশার নামাজের পর কুরআন তিলাওয়াতের মাধ্যমে উক্ত শোকানুষ্ঠান শুরু হচ্ছে। পরবর্তীতে আহলে বায়েতের (আ.) মুসিবতের আলোকে বক্তৃতা পেশ করছেন আয়াতুল্লাহ আহমাদ আবেদী এবং নওহা ও মর্সিয়া পেশ করছেন সাইয়্যেদ মুহাম্মাদ কাজাভী।
এছাড়াও এই শোকানুষ্ঠানের পাশাপাশি শিশু ও যুবকদের জন্য সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
iqna

 

captcha