IQNA

23:33 - November 11, 2018
সংবাদ: 2607196

কেনিয়ায় বৃহত্তম ইসলামী পেনশন ফান্ডের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ায় বৃহত্তম ইসলামী পেনশন ফান্ডের উদ্বোধন হয়েছে। এই ফান্ডটি ইসলামী শরিয়ত মোতাবেক পরিচালিত হবে।

কেনিয়ায় বৃহত্তম ইসলামী পেনশন ফান্ডের উদ্বোধন

বার্তা সংস্থা ইকনা: উক্ত ইসলামী পেনশন ফান্ডের নাম "সালেহ" রাখা হয়েছে। এই ফান্ডটি ইসলামী আলেমদের তত্ত্বাবধায়নে পরিচালিত হবে। তবে সকল ধর্মের অনুসারীগণ এই ফান্ডের অন্তর্ভুক্ত হতে পারবে।
ইসলামী আইন অনুযায়ী অবসর এবং সামাজিক নিরাপত্তা পরিষেবা প্রদানের ক্ষেত্রে মুসলমানদের ক্রমবর্ধমান আগ্রহের জন্য এই তহবিলটি চালু করা হয়েছে।
কেনিয়ার অন্যান্য পেনশন তহবিলের বিপরীতে, এই তহবিলে অ্যালকোহল, তামাক ও অস্ত্র উৎপাদন, বা বিনিয়োগকারীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ গ্রহণ (সুদ) করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এবং এই ক্ষেত্রে বিনিয়োগ করা নিষেধ বলে জানানো হয়েছে।
iqna

 

 

captcha