আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের বায়কুবা শহরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসকে নিধন করতে ইরাকী সামরিক বাহিনী বিশেষ অভিযান শুরু করেছে।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের বায়কুবা শহরের উত্তর-পূর্বাঞ্চলে দায়েশের সদস্যদের মোকাবিলা করতে যৌথ সামরিক অভিযান শুরু হয়েছে।
আজ এক নিরাপত্তা উৎস ঘোষণা করেছে, হাশদ আল-শাবির সহযোগিতায় ইরাকের যৌথ বাহিনী বায়কুবা শহরে দায়েশ নিধনের জন্য বিশেষ অভিযান শুরু করেছে। এই অভিযানে ইরাকের বিমান বাহিনীও অংশগ্রহণ করেছে।
এই উৎস আরও জানিয়েছে, এই অঞ্চলে সন্ত্রাসবাদ নির্মূল করতে এই অভিযান চালানো হয়েছে।
iqna