IQNA

ভারতে ইমাম মাহদী (আ.)এর ইমামত দিবস উদযাপন

16:05 - November 19, 2018
সংবাদ: 2607276
ভারতে ইমাম মাহদী (আ.)এর ইমামত দিবস উদযাপন
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম মাহদী (আ.)এর ইমামত দিবস উপলক্ষে ভারতের বিভিন্ন শহরে উৎসব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইমাম মাহদী (আ.)এর ইমামত দিবস উপলক্ষে ভারতের বিভিন্ন শহরে দুই দিন (১৭ ও ১৮ নভেম্বর) যাতব উৎসব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভারতের বিভিন্ন শহরের মসজিদ ও হুসাইনিয়াতে আহলে বায়েত (আ.)এর ভক্তগণ এই উৎসব মাহফিল অনুষ্ঠিত করেছে। এসকল মাহফিলে আহলে বায়েত (আ.)এর শানে গজল, কবিতা, ইসলামী সঙ্গীত এবং প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও মূল্যবান বক্তৃতা পেশ করা হয়েছে। এই অনুষ্ঠানে ভক্তগণ মিষ্টি ও শরবত বিতরণ করেছেন।
iqna

 

 

captcha