IQNA

23:03 - November 19, 2018
সংবাদ: 2607280

লন্ডনে হোসাইনী সেন্টারে কুরআন প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনে হুসাইনী ইসলামিক সেন্টারে আগামী মাসে কুরআন হেফজ ও তফসির প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

লন্ডনে হোসাইনী সেন্টারে কুরআন প্রতিযোগিতা

বার্তা সংস্থা ইকনা: লন্ডনের দারুল কুরআন ও ইতরাত ইন্সটিটিউটের পক্ষ থেকে উক্ত কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নাম নিবন্ধন শুরু হয়েছে।
এই প্রতিযোগিতা শুক্রবার ৭ম ডিসেম্বর শুধুমাত্র নারীদের জন্য এবং শনিবার ৮ম ডিসেম্বর নারী ও পুরুষ প্রতিনিধিদের জন্য হেফজ, তাগাবুন সূরার তাফসির, তারতিল এবং তাহক্বিক বিভাগে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় আগ্রহী ব্যক্তিগণ ২৩শে নভেম্বর পর্যন্ত নিজেদের নাম নিবন্ধন করতে পারবে।
উল্লেখ্য, হুসাইনী ইসলামিক সেন্টারটি লন্ডনে কুরআনিক কার্যক্রম, কুরআন শিক্ষা প্রদান এবং এই ঐশী গ্রন্থের সংস্কৃতি ও সম্মান বিস্তারের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
iqna

 

captcha