IQNA

21:06 - November 22, 2018
সংবাদ: 2607310
মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম কংগ্রেস প্রতিনিধি:

খাশোগির ফাইল প্রমাণ করল ট্রাম্পকে ক্রয় করা সম্ভব

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম কংগ্রেস প্রতিনিধি এক বিবৃতিতে সম্প্রতি সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যার বিষয়ে ট্রাম্পের অনৈতিক মনোভবের সমালোচনা করে বলেছেন: খাশোগির ফাইলটি প্রমাণ করল যে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অর্থের বিনিময়ে ক্রয় করা সম্ভব।

খাশোগির ফাইল প্রমাণ করল ট্রাম্পকে ক্রয় করা সম্ভব

বার্তা সংস্থা ইকনা: খাশোগির হত্যার ব্যাপারে ট্রাম্পের মন্তব্যের পর গতকাল (২১শে নভেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম কংগ্রেস প্রতিনিধি "ইলহান ওমর" টুইটারে লিখেছেন: আবারো আমাদের প্রেসিডেন্ট প্রমাণ করেছেন যে, অর্থের বিনিময়ে বিবেককে ক্রয় করা সম্ভব নয়। অপর দিক থেকে সৌদি শাসক প্রমাণ করেছে, অর্থের বিনিময়ে একজন প্রেসিডেন্টকে ক্রয় করা সম্ভব।
গতরাতে ট্রাম্প ঘোষণা করেছে, ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগির হত্যার ব্যাপারে তিনি সৌদি আরব বা সেদেশের ক্রাউন প্রিন্স বিন সালমানের বিরুদ্ধে তেমন কোন প্রতিক্রিয়া দেখাবে না।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছে, যদিও বিন সালমান সম্ভবত খাশোগি হত্যার বিষয়ে অবগত ছিলেন। এ স্বত্বেও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্বার্থ নিশ্চিত করতে ওয়াশিংটন সৌদি আরবের কৌশলগত অংশীদার হতে দৃঢ় সংকল্পবদ্ধ।
মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক সোমালি বংশোদ্ভূত ইলহান ওমর মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির একজন সদস্য এবং মধ্যমেয়াদী নির্বাচনে কংগ্রেসে প্রবেশ করেছেন। তিনি মার্কিন কংগ্রেসের প্রথম হিজাবী নারী।
iqna

captcha