IQNA

21:03 - November 25, 2018
সংবাদ: 2607340

মিশরে মুসলমান ও খ্রিষ্টান শিক্ষার্থীদের জন্য একটাই ধর্মীয় বই

আন্তর্জাতিক ডেস্ক: মিশরের শিক্ষা মন্ত্রী সেদেশের মুসলমান ও খ্রিষ্টান শিক্ষার্থীদের জন্য একটাই ধর্মীয় বই সংকলনের খবর জানিয়েছেন।

মিশরে মুসলমান ও খ্রিষ্টান শিক্ষার্থীদের জন্য একটাই ধর্মীয় বই

বার্তা সংস্থা ইকনা:, মিশরীয় শিক্ষা মন্ত্রী তারিক শোকি বলেছেন: প্রথমবারের মতো এই বইটি মুসলমান ও খ্রিষ্টান শিক্ষার্থীদের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী বছরের শিক্ষাবর্ষের শুরু থেকে এই বইটি সকল শিক্ষার্থীর মধ্যে মূল্যবোধ এবং নৈতিকতা জোরদার করার জন্য শিক্ষা দেয়া হবে।

তিনি গুরুত্বারোপ করে বলেন: প্রাথমিক বিদ্যালয়ে এই বইটি শিক্ষা দেয়ার ক্ষেত্রে কেউ কোন প্রকার আপত্তি প্রকাশ করেনি। এটা এমন একটি কৃতিত্ব যা আগে সংগঠিত হয়নি।

মিশরীয় সংসদীয় শিক্ষা কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠককালে তারিক শোকি বলেন: ছাত্রদের মূল্যবোধ ও নৈতিকতা বৃদ্ধি করার লক্ষ্যে মিশরের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী মাসে মুসলিম ও খ্রিস্টান ধর্মীয় শিক্ষকদের জন্য একটি নিবিড় প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে।

iqna

 

captcha