IQNA

23:16 - November 25, 2018
সংবাদ: 2607346

কাবুলের উলেমা কাউন্সিলের নেতার হত্যাকারীকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: কাবুলের উলেমা কাউন্সিলের নেতার হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে আফগান পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

কাবুলের উলেমা কাউন্সিলের নেতার হত্যাকারীকে গ্রেফতারবার্তা সংস্থা ইকনা: কাবুলের পুলিশ মুখপাত্র "বাসির মুজাহিদ" ঘোষণা করেছেন: কাবুলের উলেমা কাউন্সিলের নেতা আব্দুল বাসির হাক্কানি'র হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে আফগান পুলিশ শনিবার একজনকে গ্রেফতার করেছে।
সংবাদ উৎসের ঘোষণা অনুযায়ী, শনিবার অজ্ঞাত বন্দুকধারীরা আফগানিস্তানের আহলে সুন্নতের প্রসিদ্ধ আলেম এবং কাবুলের উলেমা কাউন্সিলের প্রধান "মউলোভী আব্দুল বাসির হাক্কানি"কে হত্যা করেছে।
উল্লেখ্য, কাবুলের উলেমা কাউন্সিল আফগান ধর্মীয় নেতাদের দ্বারা গঠিত একটি স্বাধীন সংস্থা। এই সংস্থাটি সেদেশের সরকারের নিকট হতে বাৎসরিক বাজেট পায়। কাবুলের উলেমা কাউন্সিলটি ২০০২ সালে সংগঠিত হয়েছে। আফগানিস্তানের বিভিন্ন শহরে এই কাউন্সিলের প্রতিনিধি রয়েছে। শিয়া ও সুন্নি মাযহাবের ২৫০০ জন ধর্মীয় ব্যক্তি উলেমা কাউন্সিলের প্রধান সদস্য হিসেবে নিয়োজিত রয়েছেন। এই কাউন্সিলের প্রধান কাজ হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করা এবং ইসলামী আইনশাস্ত্র সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে সরকারকে পরামর্শ দেয়।
iqna

 

captcha